শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শেষ মুহূর্ত পর্যন্ত কাবুল থেকে লোকজন সরাবে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের কাবুলে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আবারও হামলার শঙ্কা থাকা সত্ত্বেও শেষ সময় পর্যন্ত লোকজন সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

আল জাজিরার প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী কাবুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য রয়েছেন ১৩ জন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানায়, এখনও হামলার শঙ্কা রয়েছে কাবুল বিমানবন্দরে।

ন্যাটোর সদস্য দেশগুলো লোকজন সরানোর কাজ সমাপ্ত করার কথা জানালেও যুক্তরাষ্ট্র এখনও প্রত্যাহার কার্যক্রম চালাচ্ছে।

ফ্রান্স শুক্রবারই লোকজন সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করেছে। ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, তারা ৩ হাজারের মতো লোকজনকে কাবুল থেকে সরিয়েছে।

আগামী ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের শেষ দিন ধার্য আগেই করা হয়েছিল।

তালেবানের এক মুখপাত্র শুক্রবার জানিয়েছে, বিমানবন্দরের অধিকাংশ এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে। কাবুল থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সেনারা বের হলেই তালেবানের নিরাপত্তার বিষয়টি নিজের হাতে তুলে নেওয়া সময়ের ব্যাপার মাত্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023