শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানে নগদ অর্থের জন্য হাহাকার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ব্যাংকিং সেবা একেবারেই ভেঙে পড়েছে।

তালেবান ক্ষমতা দখলের পর প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো দেশটির ব্যাংকগুলোর কার্যক্রম পুরোদমে শুরু হয়নি। দেশটির অনেকের হাতেই নগদ অর্থ নেই।

এ ব্যাপারে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মী তালেবানের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন সংবাদ মাধ্যমকে জানান,কারো কাছে নগদ অর্থ নেই। অনেক পরিবারেরই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য পর্যাপ্ত অর্থ নেই। ব্যাংকে নগদ অর্থের মজুদ না থাকায় অনেকের চেকও ব্যাংকে আটকে আছে।

সবকিছু মিলিয়ে আফগানিস্তানে মারাত্মক অর্থনৈতিক ও মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের অর্থনীতি বৈদেশিক মুদ্রা আর আন্তর্জাতিক সাহায্যের ওপর অনেকাংশে নির্ভরশীল। কিন্তু কাবুলে মার্কিন সমর্থিত সরকারের পতনের পর সেসব বন্ধ হয়ে গেছে। যা দেশটির অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অনুদান থেকে পাওয়া অর্থ দিয়েই আফগানিস্তানের মোট ব্যয়ের ৭৫ শতাংশ মেটানো হয় বলে বিশ্বব্যাংক জানিয়েছে।
তালেবান দুদিন আগেই আফগানিস্তানের ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছিল। কিন্তু নগদ অর্থ না থাকায় ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ আছে বলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা গেছে।

এই বিষয়গুলো আফগানিস্তানের ব্যাংকিং খাত চরম বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বলেই ইঙ্গিত দিচ্ছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023