শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বুড়িগঞ্জে পিতার অমানবিক কান্ড! মেয়ের টাকায় নির্মিত বাড়ী বে-দখল দেওয়ার চেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

নামুজা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে পিতার অমানবিক কান্ড! মেয়ের টাকায় নির্মিত বাড়ী বে-দখল দেওয়ার চেষ্টা! পিতা ও ভাই কর্তৃক হুমকী ধামকী দিয়ে জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বুড়িগঞ্জ ইউনিয়নের পলিগাঁথী গ্রামে আলহাজ্ব তৈয়ব আলী কর্তৃক তার মেয়ে শাহিনুর-কে নাগর নদীর ব্রীজ সংলগ্ন স্থানে বিগত ১৫ বছর পূর্বে বাড়ীর জায়গা দলিল করে দেওয়ার কথা বলে বাড়ী তৈরির জন্য জায়গা দেয়। সেই শর্তে মেয়ে শাহিনুর নিজস্ব টাকায় একটি পাকা বাড়ী তৈরি করে। বাড়ীটিতে নিজে বসবাস করছিল এবং অপরপ্রান্ত ভাড়া দিত। সম্প্রতি উক্ত বাড়ীর জায়গাটি গোপনে আলহাজ্ব তৈয়ব আলী তার ছেলে রফিকুল ইসলাম রফিক-কে ওই বাড়ীর জায়গা দলিল করে দেয়। এ ঘটনায় রফিক স্থানীয় কিছু টাউট প্রকৃতির লোকজন নিয়ে বোন শাহিনুরের দখলকৃত বাড়ী দখল নেওয়ার জন্য তালা লাগিয়ে দেয়। অপরদিকে তৈরিকৃত বাড়ীর মালিক শাহিনুরও বাড়ীর দখল নেওয়ার জন্য তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় পিতা তৈয়ব আলী বাদী হয়ে মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দফায় দফায় সালিশ করেও মিমাংশা করতে পারেনি। এ ঘটনায় স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। পিতার অমানবিক কান্ড দেখে সচেতন মহল হতবাক!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023