দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
১৯৭৫সালের ১৫আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শাহাদতবরণকারী ও ২০০৪ সালের ২১আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহতের স্মরণে দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক, বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, এনামুল হক রানা, সদস্য আনোয়ার হোসেন, আ’লীগ নেতা সোহেল মাহমুদ সূজা, আব্দুল হাকিম প্রামানিক, মনোয়ার হোসেন শাহান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু তাহের রানা, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজল, দুপচাঁচিয়া পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসেন আলী, ২নং ওয়ার্ড সভাপতি কামরুল হাসান লিটন, ৩নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, ৪নং ওয়ার্ড সভাপতি সুলতান আলী মহলদার, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্তী, ৮নং ওয়ার্ড সভাপতি কবির তালুকদার বাবলু, ৯নং ওয়ার্ড সভাপতি হাসান আলী হিটলার প্রমুখ। পরে ১৫আগস্টে জাতির পিতা সহ শাহাদতবরণকারী সকলের এবং ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমান সহ সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভার শুরুতেই জাতির পিতা সহ শাহাদতবরণকারী সকলের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।