শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাবুলে হামলাকারীদের ক্ষমা নয়, প্রতিশোধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের আবে ফটকে বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্যসহ ৬০ জনের মৃত্যুর ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা হামলাকারীদের ক্ষমা করবো না। তোমাদের খুঁজে বের করবোই।

তালেবানের কাবুল দখলের পর আফগানিস্তানের কারাগারগুলো থেকে বের হওয়া বন্দিরা এ ধরনের হামলা ঘটিয়ে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কাছে হার মানবে না। আমরা তোমাদের ক্ষমা করবো না। আমরা (এ ঘটনা) ভুলে যাবো না। আমরা তোমাদের খুঁজে বের করবোই এবং তোমাদের এর মূল্য দিতে হবে।

উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬০ জনই সাধারণ আফগান নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৪০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023