শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ, নিহত ১৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

তালেবানের এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে শিশু রয়েছে। হামলায় তালেবানের অনেক নিরাপত্তা রক্ষীও আহত হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যও রয়েছে। ঠিক কতজন হতাহত হয়েছে এবং তারা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে কয়েক দিন আগে বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিল আইএস। এই বিস্ফোরণের পিছনে তাদেরই হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বিমানবন্দরের যে প্রবেশপথটিতে ব্রিটিশ সেনারা অবস্থান করছে, সেখানেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলার হুমকির পর বিমানবন্দরের যে ৩টি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল তার মধ্যে এটি একটি ছিল।

বিস্ফোরণকালে ওই প্রবেশপথে হাজার হাজার আফগান জড়ো হয়েছিলেন। তালেবান আফগানিস্তান দখলের পর এসব মানুষ কাবুল ছাড়তে বিমানবন্দরে প্রবেশের অপেক্ষায় ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023