শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

সিরাজগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মংওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড় এলাকার বাসিন্দা। কাভার্ডভ্যান চালক ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে নাটোরগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ডভ্যানের চালক মংওয়াইচিং মারমা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় চালকের সহকারীসহ পাঁচজন আহত হন। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস-কাভার্ডভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023