শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বোকো হারামের হামলায় নাইজারে ১৬ সেনা নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

নাইজারে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় দেশটির কমপক্ষে ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরা।

নাইজারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, এই হামলায় আহত হয়েছেন আরও ৯ জন। গত মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক চেকপোস্টে শত শত বোকো হারাম যোদ্ধা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক চেকপোস্টে হামলা ও সেনা সদস্যদের হতাহতের ঘটনায় নাইজারের দিফা অঞ্চলে পাল্টা হামলা চালায় সরকারি বাহিনী।

বিবৃতিতে দাবি করা হয়, পাল্টা এই হামলায় প্রায় ৫০ জন জঙ্গি নিহত হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023