শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

তালেবান ঠেকাতে ৯ হাজার সেনা নিয়ে প্রস্তুত নর্দান অ্যালায়েন্স

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

পঞ্জশির লড়বে তালেবানের বিরুদ্ধে। নয় হাজার সেনা নিয়ে তৈরি আহমেদ মাসুদের নেতৃত্বে নর্দান অ্যালায়েন্স। প্রবল শক্তিশালী তালেবানের বিরুদ্ধে তারা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

তালেবান ঘিরে রেখেছে পঞ্জশির উপত্যকা। আশপাশের এলাকাও তারা দখল করে নিয়েছে। কিন্তু আহমেদ মাসুদের নেতৃত্বে নর্দান অ্যালায়েন্স লড়াইয়ের জন্য তৈরি। আহমেদ মাসুদ জানিয়েছেন, ‘‘আমি আহমেদ শাহ মাসুদের ছেলে। আত্মসমর্পণ শব্দটা আমার অভিধানে নেই।”

মাসুদ দাবি করেছেন, হাজার হাজার মানুষ তাদের ফৌজে যোগ দিয়েছেন। একটি প্রথম সারির ফরাসি দৈনিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে মাসুদ ফরাসি প্রেসিডেন্ট সহ অন্য রাষ্ট্রনেতাদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, ”আপনারা নর্দান অ্যালায়ান্সকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করুন।” তিনি জানিয়েছেন, ”কিছুদিন আগে আমি বিদেশি শক্তিগুলিকে সাহায্য করতে বলেছিলাম। কিন্তু ওরা করেনি। আজ ওরা বুঝতে পারছে, সেই সিদ্ধান্ত ভুল ছিল।”

পঞ্জশির উপত্যকা হিন্দুকুশ পাহাড়ের পাদদেশে। আহমেদ মাসুদের বাবা আহমেদ শাহ মাসুদ সোভিয়েত আক্রমণের সময় এবং তারপর তালেবান শাসনের সময় লড়াই করে পঞ্জশিরকে মুক্ত রাখতে পেরেছিলেন। তাজিক জনগোষ্ঠীর মানুষ এখানে থাকেন। তারা তালেবানকে পছন্দ করে না। দিন কয়েক আগে বলা হচ্ছিল, মাসুদ তালেবান নেতাদের সঙ্গে কথা বলছেন। তিনি লড়াই এড়াতে চাইছেন। কিন্তু ফরাসি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মাসুদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি লড়াই করবেন।

নর্দান অ্যালায়েন্সে পপুলার রেসিসটেন্স ফ্রন্ট আছে। তার নেতা তারিক আকমল জানিয়েছেন, তালেবান যেদিক থেকে ঢোকার চেষ্টা করুক না কেন, তারা প্রস্তুত। লড়াই হবে। আর তাদের কাছে অবস্থানগত সুবিধা আছে। ফলে তালেবানকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের আছে। আশরাফ গনির আমলে ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ নর্দান অ্যালায়েন্সে আছেন। তার অনুগত সেনারাও আছে। তাছাড়া কাবুল থেকে বেশ কিছু আফগান সেনা তাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরুল্লাহ জানিয়েছেন, তালেবান মিথ্যা প্রচার করছে। তারা বলেছে, পঞ্জশিরের কিছু এলাকা তারা দখল করে নিয়েছে। তা মিথ্যা। ডয়েচভেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023