শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিশ্বে একদিনে ৭ লাখের বেশি শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ লাখ ৭৫ হাজার।একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় সোয়া ৭ লাখে। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৪৬ লাখের ঘর।

 

বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায় আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় সাড়ে সাতশো। নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৬৫ হাজার।

 

এদিকে গত একদিনে বিশ্বে দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুতেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন ১ হাজার ২৮৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৪৯ হাজার ৬৮০ জন মারা গেছেন।

 

অন্যদিকে গত একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৭১ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ২৬ হাজার ৮৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ২৯৩ জনের।

 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫২৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৫৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৬ হাজার ৭৩০ জনের।

 

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩৯৭ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৬ হাজার ৩৯৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023