শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

সান্তাহারে ছেলেকে মারধরের খবরে বাবার মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

স্টাফ  রিপোর্টার, বগুড়া
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছেলেকে মারপিটের খবর শুনে ঢাকায় আতাউর রহমান নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে তিনি ঢাকার মিডফোর্ট হাসপাতালে মারা যান।

এ ব্যাপারে তার ভাই আশরাফুল ইসলাম বিকালে আদমদীঘি থানায় তিনজনের নামে অভিযোগ দিয়েছেন। থানার ওসি জালাল উদ্দিন জানান, মোবাইল ফোন নিয়ে সামান্য মারামারির ঘটনা ঘটেছিল। অভিযোগের কপি হাতে পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেবেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার আতাউর রহমানের ছেলে আকাশ হোসেন গত মঙ্গলবার সন্ধ্যার দিকে সাইলো সড়ক থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্ববিরোধের জের ধরে একই এলাকার আবদুল লতিফের ছেলে হাসান (৩৮), এরশাদ (৩২) ও মোহন (২৩) পথরোধ করে তাকে মারপিট করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে রাত ১০টার দিকে ছেলের আহত হওয়ার খবর পেয়ে ঢাকার বাবুবাজারে একটি দর্জির দোকানের কাটিং মাস্টার আতাউর রহমান হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি মারা যান।

বুধবার বিকালে আহত আকাশের চাচা আশরাফুল ইসলাম আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তার ভাতিজাকে মারপিট ও এ খবর শুনে ভাই আতাউর স্ট্রোকে ঢাকায় হাসপাতালে মারা যাওয়ার কথা উল্লেখ করেছেন। তিনি (আশরাফুল) থানায় অভিযোগ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

মাগরিবের নামাজের পর আতাউর রহমানের মরদেহ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। অভিযুক্তরা ফোন বন্ধ করে এলাকায় না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

থানার ওসি জালাল উদ্দিন জানান, অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023