শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

৩৮তম নন-ক্যাডারের ১২৮ জনের সুপারিশ বাতিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

৩৮তম বিসিএস থেকে প্রাপ্ত দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ১২৮ জনকে নিয়োগের সুপারিশ বাতিল করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগবিধির শর্তানুযায়ী নন-ক্যাডার পদের জন্য অনলাইনে আবেদনপত্র জমা না দেয়ায় তাদের সুপারিশ বাতিল করা হয়।

বুধবার (২৫ আগস্ট) সরকারি কর্ম কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার ও নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) ৪৩ ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগের জন্য এক হাজার ১৩৯ জন প্রার্থীকে গত ৩০ জুন সুপারিশ করা হয়।

সুপারিশপ্রাপ্ত এক হাজার ১৩৯ জন প্রার্থীর মধ্যে শর্তানুযায়ী নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র জমা না দেয়ায় সুপারিশসহ তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023