শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

বড়লোক হওয়ার আশায় চাচাতো বোনের ছেলেকে অপহরণ!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

চাচাতো বোনের সন্তানকে অপহরণ করেছিলেন এক যুবক। ভেবেছিলেন মুক্তিপণের ৪০ লাখ টাকা নিয়ে বড়লোক হবেন তিনি। তবে সে আশা আর পূরণ হয়নি। গ্রেপ্তার করা হয়েছে তাকে।

সোমবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজার থেকে গ্রেপ্তার করা হয় কামরুল হাসানকে। চাচাতো বোনের সন্তান আলহাজ প্রামানিককে (৮) অপহরণ করেছিলেন তিনি।

কামরুলের দেওয়া তথ্য অনুযায়ী রাতে বগুড়ার দুপচাঁচিয়া এলাকার রুবেল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে না পেয়ে রাতেই তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান জেনে অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা-রামপুরা ওভার ব্রিজের নিচে প্রাইভেটকার থেকে অসুস্থ অবস্থায় শিশু আলহাজকে উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার সকালে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় শিশুটির বাবা-মা, অপহরণকারী কামরুল ইসলামকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ২১ আগস্ট বেলা ১১টার দিকে বাড়ির পাশের রাস্তায় শিশু আলহাজ প্রামানিককে রেখে বাজারে যান তার বাবা। ৩০ মিনিট পর বাজার থেকে ফিরে আলহাজকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন অপরিচিত একটি নম্বর থেকে শিশুটির বাবার কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী। সেই মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশের একটি টিম অভিযানে নামে।

তিনি জানান, শিশুটিকে কামরুল হাসান অপহরণ করে একটি প্রাইভেটকারে করে প্রথমে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকায় নিয়ে যায়। সেখান থেকে কারাগারে পরিচয় হওয়া বগুড়ার দুপচাঁচিয়ায় রুবেলের কাছে তাকে তুলে দেওয়া হয়। সোমবার সকালে কামরুলকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপচাঁচিয়ায় রুবেলের বাড়িতেও অভিযান চালানো হয়। সেখানে রুবেলের স্ত্রী আকলিমার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকায় রুবেলের অবস্থান জেনে অভিযান চালিয়ে অসুস্থ অবস্থায় অপহৃত আলহাজকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের অভিযানের বিষয়টি জানতে পেরে রুবেল পালিয়ে যায়। আলহাজকে তার বাবা-মায়ের কাছে তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023