শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

মেসেঞ্জার অ্যাপ না খুলেও দেয়া যাবে কল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

তথ্য ও প্রযুক্তি যেস্ক

নতুন ফিচার নিয়ে প্রতিনিয়তই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবার মেসেঞ্জার না খুলেই ভয়েস ও ভিডিও কলের সুবিধা নিয়ে আসছে ফেসবুক। এটি এখন ট্রায়াল পর্যায়ে আছে। এ সুবিধা সবার জন্য কার্যকর করা হলে ফেসবুকের মূল অ্যাপ থেকেই কল করা যাবে। আলাদা করে মেসেঞ্জার খোলার প্রয়োজন হবে না।

বহু আগেই ফেসবুকের মূল অ্যাপ থেকে মেসেঞ্জারকে আলাদা করে ফেলে ফেসবুক। এর ফলে ফেসবুক ব্যবহারকারীদের মেসেজ ও ভিডিও কল দেওয়ার জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করতে হতো।

ফেসবুক গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের সুবিধাগুলোর মধ্যে সমন্বয় করে। এতে গ্রাহকরা দুই অ্যাপ ডাউনলোড না করলেও মেসেজ, ভিডিও কল করার সুবিধা পান।

ফেসবুকের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন, মূল অ্যাপে কলের সুবিধা নিয়ে আসলেও মেসেজিং, অডিও ও ভিডিও কলের সব সুবিধা পেতে মেসেঞ্জারেও থাকতে হবে ব্যবহারকারীদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023