শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

তালেবানকে মেনে না নেওয়ার খেসারত দিতে হচ্ছে পঞ্জশিরবাসীকে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

গোটা আফগানিস্তান নিয়ন্ত্রণে নিলেও এখনও তালেবানের দখলে আসেনি দেশটির পঞ্জশির প্রদেশ। তবে সোমবার পঞ্জশির দখলে তাদের কয়েকশ যোদ্ধাকে পাঠানো হয়েছে। এরই মধ্যে তালেবান যোদ্ধারা পঞ্জশির ঘিরে ফেলেছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে— স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে তালেবানের হাতে নিয়ন্ত্রণ দিতে অস্বীকৃতি জানানোর পর পঞ্জশিরে তালেবান যোদ্ধাদের পাঠানো হয়।

প্রয়াত তালেবানবিরোধী নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসুউদের সঙ্গে আলোচনার প্রস্তাবও দিয়েছে তালেবান। তবে তার সঙ্গে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। এমতাবস্থায় পঞ্জশিরে জারি রয়েছে প্রতিরোধ। তালেবান বাহিনী খাবার ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে।

ফলে তালেবানকে মেনে না নেওয়ার খেসরাত দিতে হচ্ছে পঞ্জশিরের সাধারণ মানুষকে। সংঘাতের ভয়ে সেখানকার নারী-শিশুরা পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

তালেবানবিরোধী নেতা আমরুল্লাহ সালেহ টুইট করে লিখেছেন— আন্দারব উপত্যকায় খাবার এবং জ্বালানি আসতে দিচ্ছে না তালেবান। এখানে লোকজন মানবেতর জীবনযাপন করছেন। হাজার হাজার নারী ও শিশু পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

‘গত দুদিন ধরে তালেবানরা শিশু ও বৃদ্ধদের অপহরণ করে তাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন। এভাবেই তারা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023