শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

সারিয়াকান্দিতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে কেক খাওয়ানোর প্রলোভনে বাড়িতে ডেকে এনে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের চর গোসাইবাড়ি গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে ধর্ষক রাশেদ মিয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রাশেদ মিয়া একই এলাকার আমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বখাটে রাশেদ গত বৃহস্পতিবার সকালে একই গ্রামের ওই শিশুকে কেক খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রাশেদ পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করা হয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা চালানো হয়। কিন্তু সবকিছু ব্যর্থ হলে রবিবার রাতে ওই মেয়ের মা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ সোমবার সকালে তার বাড়ি থেকে রাশেদকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023