শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সবজিতে কেমিক্যাল বোঝার উপায়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

হেল্থ ডেস্ক

প্রতিদিনের খাদ্যতালিকায় সবজি থাকা বাধ্যতামূলক! কারণ শরীর সুস্থ রাখতে শাক-সবজির বিকল্প নেই। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন; তারা বেশি করে শাক-সবজি খেয়ে থাকেন।

 

বলা হয়ে থাকে, যেকোনো ব্যালান্স ডায়েট সবজি ছাড়া অসম্পূর্ণ। তবে প্রতিদিন বাজার থেকে যেসব সবজি কিনে ঘরে নিয়ে যাচ্ছেন; সেগুলো আদৌ টাটকা তো? এসব সবজিতে ভেজাল, কৃত্রিম রং অথবা ক্ষতিকর কেমিক্যাল নেই তো!

 

এমনটি হতেই পারে। কারণ শাক-সবজি থেকে ফলমূল দীর্ঘদিন ভালো রাখতে এবং এগুলো আকর্ষণীয় করতে কৃত্রিম রং ব্যবহার করা হয়। যদি এসব কেমিক্যাল পেটে যায়; তাহলে পুষ্টির বদলে শরীরে ঢুকবে নানা অসুখের জীবাণু।

 

তাই বাজার থেকে যখনি শাক-সবজি কেনার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। তবে কীভাবে বুঝবেন, আপনি যে সবজি কিনছেন তাতে কোনো রাসায়নিক আছে কি না-

 

আলুর ক্ষেত্রে

এরকম অনেক শাক-সবজি আছে; যেগুলোতে কৃত্রিমভাবে রং করা থাকে। যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তবে আলুতে কোনো রকম রং করা হয় না। এক ধরনের গেরুয়া মাটি দিয়ে আলুর ওপরে প্রলেপ লাগানো হয়।

 

যেহেতু বেশিরভাগ আলুই আসে কোল্ডস্টোরেজ থেকে, তাই আলুগুলো কালচে হয়ে যায়। এই কালচেভাব দূর করার জন্যই এই ব্যবস্থা নেন বিক্রেতারা। এই মাটি ক্ষতিকারক নয়। ভালো করে পানিতে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায় আলু।

 

রাঙা আলু

অতিরিক্ত গোলাপি বা লালচে রাঙা আলু কিনবেন না। অনেকেরই ধারণা থাকে, রাঙা আলু যত বেশি লাল বা গোলাপি হবে; ততই ভালো। রাঙা আলুতে কিন্তু রং করা হয়। তাই টুকটুকে লাল আলু না কিনে যেগুলো একটু ফ্যাকাশে; সেগুলো কিনুন।

 

সবজি

চেষ্টা করুন টাটকা সবজি খাওয়ার। অনেকেই আছেন যারা বেছে বেছে বড় আকারের সবজি কেনেন। বিশেষ করে মাটির তলার সবজি যেমন- আলু, পেঁয়াজ, রসুন, বিট, মুলা ইত্যাদি।

মনে রাখবেন, মাটির তলার বা মাটির কাছাকাছি যে সবজিগুলো হয়; সেগুলোতে বেশি মাত্রায় কীটনাশক থাকার সম্ভাবনা আছে। তাই বাজার থেকে সবজি কেনার সময়ে ছোট আকারেরটি বেছে কিনুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023