শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

পাঞ্জশির নিয়ন্ত্রণে কয়েকশ তালেবান যোদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

কাবুল দখলে নিলেও এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে দেশটির পাঞ্জশির উপত্যকা। তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের কয়েকশ যোদ্ধাকে পাঠানো হয়েছে। সম্প্রতি সেখানে তালেবানবিরোধী প্রতিরোধ বাহিনী কয়েকটি জেলা পুনর্দখল করেছে বলে জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

 

এর আগে এএফপি এক প্রতিবেদন থেকে জানা গেছে, তালেবানের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ইসলামি আমিরাতের কয়েকশ মুজাহিদিনি পাঞ্জশির যাচ্ছেন তা নিয়ন্ত্রণে আনতে। স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে তালেবানের হাতে নিয়ন্ত্রণ দিতে অস্বীকৃতি জানানোর পর তাদের পাঠানো হচ্ছে।

 

তালেবানবিরোধী আন্দোলনে সাবেক সরকারের কিছু সেনা সদস্যসহ স্থানীয়দের সঙ্গে যুক্ত হয়ে উত্তর কাবুলের পাঞ্জশিরে বিক্ষোভ করে। তালেবানবিরোধী নেতা আহমেদ মাসুদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তালেবান যদি শক্তি প্রয়োগ করে আমরাও প্রস্তুত আছি লড়াই করার জন্য।

 

আশির দশকে সোভিয়েতবিরোধী প্রতিরোধে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আহমেদ শাহ মাসুদ। তারই ছেলে আহমেদ মাসুদ। তালেবানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023