শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

টিকা নেয়ার পর হার্ট অ্যাটাক, ক্ষতিপূরণ ২ লাখ ২৫ হাজার ডলার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনা টিকার প্রতি আগ্রহ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার নানাভাবে মানুষকে প্রভাবিত করেছে। তবে কোনো দেশের সরকারই টিকা নেয়া কাউকে কোটিপতি বানায়নি। তবে সিঙ্গাপুরের এক কিশোর টিকা নিয়ে রাতারাতি হয়ে গেছে। টিকা নেয়ার পর অসুস্থ হওয়ায় প্রতিশ্রুতি অনুযায়ী তাকে ২ লাখ ২৫ হাজার সিঙ্গাপুর ডলার ক্ষতিপূরণ দিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনার টিকা গ্রহণের ছয়দিন পর সিঙ্গাপুরে ১৬ বছরের স্থানীয় এক কিশোরের হার্ট অ্যাটাক (মাইয়োকার্ডিটিস) হয়। টিকা গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই এটিকে গণ্য করে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

করোনার টিকা গ্রহণের পর তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল সিঙ্গাপুরের সরকার। সেই আশ্বাস অনুযায়ী সেই কিশোরকে ২ লাখ ২৫ হাজার সিঙ্গাপুর ডলার ক্ষতিপূরণ দিচ্ছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

 

হার্ট অ্যাটাক থেকে মৃত্যুও হতে পারতো বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আপাতত হাসপাতালে আছে সেই কিশোর। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

 

চিকিৎসকরা এটিকে বিরল ঘটনা বলে জানিয়েছেন। তারা জানান, ভাইরাল সংক্রমণের কারণে হৃদপিণ্ড অত্যন্ত দুর্বল হলে এমনটা হতে পারে। তবে এটি খুবই বিরল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023