শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শিবগঞ্জের কুড়াহার আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

নামুজা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মাদ্রাসার আয় ব্যায়ের হিসাব না দেওয়া, সীমাহীন দূর্নীতি অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অবৈধ নিয়োগ, ভুয়া ও অসত্য তথ্য প্রদানের মাধ্যমে প্রাপ্যতার অতিরিক্ত বেতন ভাতা উত্তোলন, এডহক কমিটি গঠনে অনিয়ম, একই ব্যক্তিকে বারবার সভাপতি মনোনীতকরণ, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও মহা-পরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মহোদয়ের নির্দেশ অমান্য করায় তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবরে গত ১৯ আগস্ট (বৃহস্পতিবার) লিখিত অবেদন করেছেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক, দাতা সদস্য, হিতাকাংখী ও গণমান্য ব্যক্তি বর্গ।

২০১৬ সাল থেকে অদ্যবধি নিয়মিত পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে বার বার এডহক কমিটি গঠন করে নিজের ইচ্ছে মত মাদ্রাসা পরিচালনা করছেন। ২০১৯ সাল পুরো প্রতিষ্ঠান কমিটি শূন্য রেখে নিজের খেয়াল খুশি মত আসা যাওয়া করেছেন। অধ্যক্ষের  স্বেচ্ছাচারিতার কারণে বর্তমান চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির ২ জন সদস্য ওয়াকিলুর রহমান ও শিক্ষক প্রতিনিধি সদস্য আনোয়ার হোসেন সভাপতি ও অধ্যক্ষের উপর অনাস্থা এনে ইস্তেফা প্রদান করেন। অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির কারণে এলাকার সর্বস্তরের জনসাধারণের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান সচেতন মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023