রাজশাহী মেডিক্যালে আরও ১২ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আট ও ‍উপসর্গে চার জন মারা গেছেন। রবিবার (২২ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

 

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচ, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোরের দুই, নওগাঁর দুই ও পাবনার দুই জন। আট জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে পাঁচ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের তিন, ৪১ থেকে ৫০ বছর বয়সের দুই ও ৩১ থেকে ৪০ বছর বয়সের দুই জন।

 

শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জন ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়েছেন। করোনা ইউনিটে ভর্তি আছেন ২৪০ জন। তাদের মধ্যে ১৯ জন আইসিইউতে। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১১১ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি ৯৬ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া করোনামুক্ত হয়ে পরবর্তী নানা স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৩৩ জন।

 

তিনি আরও জানান, রাজশাহীতে করোনা সংক্রমণের হার কমেছে। শনিবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১৯৮টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ১৯ শতাংশ। আগের দিন শুক্রবার ছিল ২৯ দশমিক শূন্য ২ শতাংশ।

 

এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ৮৩টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৪৮ শতাংশ। এর আগের দিন শুক্রবার এ জেলায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023