শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

আফগানদের প্রবেশ ঠেকাতে গ্রিসের প্রাচীর নির্মাণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানদের প্রবেশ ঠেকাতে তুরস্ক লাগোয়া সীমান্তে ৪০ কিলোমিটারজুড়ে প্রতিরক্ষা বেষ্টনী দিয়ে নিরাপত্তা জোরদার করেছে গ্রিস।

 

শুক্রবার দেশটির নাগরিক সুরক্ষামন্ত্রী মিচালিস ক্রিসোচোইডিস বলেন, আমরা বিরুপ প্রভাবের জন্য অপেক্ষা করতে পারি না। আমাদের সীমানা অলঙ্ঘনীয় থাকবে। খবর বিবিসির।

 

তিনি এমন সময় এ মন্তব্য করলেন যখন তুরস্ক ইউরোপের দেশগুলোকে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছে।

 

যদিও টেলিফোনে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, আফগানিস্তান ত্যাগ করা মানুষের সংখ্যা বাড়ছে, যা আমাদের সবার জন্য কঠিন চ্যালেঞ্জের বিষয়।

 

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর বহু মানুষ দেশ ছাড়ছে। বিশেষ করে ২০ বছর ধরে তালেবান বাহিনী ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সঙ্গে যুদ্ধ চলাকালে যারা দোভাষী ছিলেন। তালেবান ক্ষমতায় আসার পর তারা এখন জীবন বাঁচানোর তাগিদে দেশ ছাড়ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023