শিরোনাম :

বগুড়ায় ড্রেনের সংযোগ দিতে মসজিদ কমিটির চাঁদা দাবি: থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় সড়কের ড্রেনের সংযোগ দিতে মসজিদ কমিটির নেতাদের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় রহিমাবাদ উত্তরপাড়া আসহাবে কাহাফ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ দুইজনের বিরুদ্ধে পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে। রহিমাবাদ উত্তরপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে সাবেক সার্জেন্ট মোঃ হারুন অর রিশদের অভিযোগ সূত্রে জানাগেছে, তিনি তার বাড়ি নির্মাণের সময় মসজিদ কমিটির সভাপতি মসজিদ নির্মাণের জন্য সিমেন্ট ও টাকা দাবি করে। সেই সময় তিনি মসজিদের জন্য টাকা ও সিমেন্ট প্রদান করেন। তার বাড়ির সামনের  সড়কের নিচ দেয়ে ওই মসজিদের ড্রেন নির্মাণ করা হয়। তিনি তার বাড়ির পানি নিস্কাশনের জন্য ড্রেনে সংযোগ দিতে গেলে উক্ত ব্যক্তিরা তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। ওই টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকী প্রদান করে। এদিকে একই ধরণের অভিযোগ করেছেন ওই এলাকার মৃত আব্দুর রহমান প্রামানিকের ছেলে আব্দুল জব্বার এবং মৃত তায়েজ উদ্দিন শেখের ছেলে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নুরুল ইসলাম। তাদের কাছ থেকেও মসজিদ কমিটির সভাপতি ৭০ হাজার টাকা দাবি করে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসায় ব্যর্থ হয়ে তারা শাজাহানপুর থানায় পৃথক পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023