শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

সাংবাদিককে না পেয়ে ঘনিষ্ঠ আত্মীয়কে হত্যা করেছে তালেবান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
Taliban

ডেস্ক রিপোর্ট

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিককে খুঁজে না পেয়ে তার পরিবারের এক সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে।

 

এদিকে জানা যায় ঘরে ঘরে তল্লাশি করে সাংবাদিকদের চিহ্নিত করছে তালেবানরা।

 

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, তালেবানরা ডয়চে ভেলের তিন সাংবাদিকের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। তাদেরই একজনের বাড়িতে সাংবাদিককে খুঁজে না পেয়ে তার পরিবারের এক সদস্যকে হত্যা করেছে। এ সময় একজন আহত হন। বাকি সদস্যরা তালেবানরা আসার আগেই পালিয়ে যেতে সক্ষম হন।

 

এই ঘটনার পর ডিডাব্লিউয়ের ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ জার্মান সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন।

 

চিঠিতে বলা হয়েছে, আমাদের এক এডিটরের পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে। এর থেকেই বোঝা যায়, আফগানিস্তানে আমাদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা কী ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে, তালেবান সাংবাদিকদের সঙ্গে কী ধরনের আচরণ করছে। আমাদের হাতে আর সময় নেই। এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023