শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

আশরাফ গণি নয়, তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

কাবুলের পতনের দিনই পালিয়ে দেশ ছাড়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও যোগাযোগ নেই। তবে তালেবানের সঙ্গে যোগাযোগ রয়েছে ওয়াশিংটনের। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

নেড প্রাইস বলেন, আফগানিস্তান ছেড়ে পালানোর পর থেকে আশরাফ গণির সঙ্গে কোনও যোগাযোগ করেনি যুক্তরাষ্ট্র। তবে তালেবানসহ আফগানিস্তানের ‘স্টেকহোল্ডারদের’ সঙ্গে যোগাযোগ রাখছে ওয়াশিংটন।

 

এর আগে তালেবানের সঙ্গে কোনও ‘শত্রুতামূলক আচরণ’ না করার ঘোষণা দেয় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সংস্থাটির মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিয়ে আসার প্রচেষ্টায় তালেবান কোনও হস্তক্ষেপ করেনি।

 

পেন্টাগনের এক ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, কাবুল বিমানবন্দর নামে পরিচিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এটি এখন উন্মুক্ত। যুক্তরাষ্ট্রও এটিকে উন্মুক্ত দেখতে চায়।

 

এদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, তালেবানের কাবুল দখল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে।

 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এরইমধ্যে তালেবানকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাশিয়া। তালেবানের পক্ষ থেকেও রাশিয়ার কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জমির কাবুলভ অবশ্য বলেছেন, তালেবানকে আফগানিস্তানের বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিতে তাড়াহুড়া করবে না মস্কো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023