শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

নন্দীগ্রামে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাকলমা বাজারে অগ্নিকান্ডে ৪ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।

বুধবার (১৮ আগষ্ট) রাত ১টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চাকলমা বাজারে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীর কীটনাশক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এরমধ্যেই একটি সার ও কীটনাশক, একটি মুদিখানার দোকান ও একটি সেলুনের দোকান আগুনে পুড়ে যায়।

ভাই ভাই ট্টের্ডাসের স্বত্বাধিকারী সাবেক ইউপি সদস্য আশরাফ আলী বলেন, তাঁর কীটনাশক ও মুদির দোকান পুড়ে গেছে। তাঁর দোকানে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি দাবি করছেন শত্রুতা করে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এছাড়া স্বপন চন্দ্রের সেলুনের দোকান পুড়ে গেছে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪ টির মতো দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023