শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনায় ৮জনের মৃত্যু, বেড়েছে সংক্রমণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। জেলায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৭জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য একজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৫৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৪দশমিক ৯৫শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ  ১ শতাংশ বেড়েছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৩জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

 

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডাঃ তুহিন জানান, করোনায় মারা যাওয়া ৭জনের মধ্যে বগুড়ার ৫জন।তারা হলেন- সদরের সঞ্জু(৪৫), শিবগঞ্জের মনোয়ার(৮০), শেরপুরের দীপালী রানী(৫৬) ও আশরাফ আলী(৬৫) এবং সদরের নিলুফা বেগম(৫০)।

 

এছাড়া বাকি দুইজন অন্য জেলার। নতুন ৫জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৩২জন দাঁড়ালো।

 

ডা. তুহিন আরও জানান,  বুধবার মোট ৩৬১টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৮জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে সব নেগেটিভ, এন্টিজেন পরীক্ষায় ৬জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সব নমুনায় নেগেটিভ এসেছে।

 

নতুন আক্রান্ত ৫৪জনের মধ্যে সদরে ৩৮, শেরপুরে ৮, সারিয়াকান্দি ২, সোনাতলা ২, ধুনটে ২, গাবতলী ও শাজাহানপুরে একজন করে।

ডা. তুহিন জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৫৫৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯হাজার ৩৫৫জন  এবং ৫৬৩জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023