শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অবশেষে খোঁজ মিলেছে আশরাফ গনির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। মার্কিন সৈন্যরা দেশটির ছেড়ে চলে যাওয়া শুরু করতেই সারাদেশে সক্রিয় হয়ে ওঠে তালেবানরা। একের পর এক প্রদেশ দখল করে নিতে থাকে।

গত রবিবার কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এবং ওই দিনই দেশ ত্যাগ করতে বাধ্য হন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।

আফগানিস্তান থেকে পালিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন আশরাফ গনি।

আগে জানা গিয়েছিল তাজিকিস্তান কিংবা উজবেকিস্তানে গিয়েছেন তিনি। কিন্তু পরে তাজিকিস্তান তাকে ফিরিয়ে দেয়। তার ঘনিষ্ঠ মহল জানিয়েছিল, প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আমেরিকায় যেতে পারেন। তবে জানা গেল আমিরাতে থাকতে চলেছেন তিনি।

বুধবার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় নিশ্চিত করে বলতে পারে ইউএই প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার পরিবারকে মানবিক কারণে স্বাগত জানিয়েছে।’

এর আগে কাবুলের রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে, চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারে করে অনেক টাকা নিয়ে দেশ ছেড়েছেন গনি। গনির এইভাবে দেশত্যাগে ক্ষোভে ফুঁসছে আফগানরা। অনেকেই তাকে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন।

সূত্র: খালিজ টাইমস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023