শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

জানা যায়, ঢাকা এভারকেয়ার হাসপাতালে গত কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন মুনজিল আলী। তিনি দীর্ঘ ৪ মাস যাবৎ বিভিন্ন ধরনের অসুখে শয্যাশায়ী ছিলেন।

 

মরহুম মুনজিল আলী সরকার ১৯৭২ সালে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৭৫ সাল থেকে ১৯১৩ সাল পর্যন্ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সারিয়াকান্দি ডিগ্রি কলেজে এক যুগের বেশি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

মরহুমের প্রথম জানাজা সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি মাঠে বৃহস্পতিবার বেলা ১১টায় এবং দুপুর ২টায় দ্বিতীয় জানাজা তার পৈতৃক নিবাস রামচন্দ্রপুরে অনুষ্ঠিত হবে।

 

মৃত্যুকালে তিনি তার ২ মেয়ে, ২ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাহাদারা মান্নান এমপি, ইউএনও মো. রাসেল মিয়া ও মেয়র মতিউর রহমান মতি প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023