শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় মাদক সেবনকালে আটক ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

আদমদীঘি সংবাদদাতা

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বিভিন্নস্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে মাদক সেবনকালে তিনজনকে আটক করে। বুধবার দুপুরে আটক মাদক সেবীদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের কাছে সোপর্দ করলে তিনি অভিযুক্তদের প্রত্যেককে একসপ্তাহ করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা দন্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলো উপজেলা বিনাহালি গ্রামের হলেন চন্দ্রের ছেলে বিশ্বনাথ প্রামানিক (৪৫), নওগাঁ সদরের পার নওগাঁর সরদারপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রিমন হোসেন (৩২) ও হাট নওগাঁর মৃত মছির সাখিদারের ছেলে খোকন হোসেন (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকসেবিকে আটক করা হয়। এরপর আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একসপ্তাহ করে বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা করে জরিমনা দন্ড দেয়া হয়েছে। এদের মধ্যে দুইজন ছিল গাঁজা সেবন ও একজন নেশার ইঞ্জেকশন নিচ্ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023