শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় পানিতে পড়ে ৫বছরের শিশু রিয়ান বাবুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে রিয়ান বাবু(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চামরুল ইউনিয়নের পাঁচথিতা গ্রামের মোহাম্মদ সবুজ এর ছেলে। গতকাল বুধবার বেলা ১১টায় এ ঘটনাটি ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনারদিন সকাল ১০টায় রিয়ান তার বড় ভাই রিয়াদ বাবুর সাথে পুকুরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় রিয়াদ ব্যস্ত থাকলে রিয়ান বাবু কখন পানিতে তলিয়ে যায় তা খেয়াল করেনি। অনেকক্ষণ পর রিয়ানের লাশ পানিতে ভাসতে দেখে বড় ভাই রিয়াদ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। চামরুল ইউপি চেয়ারম্যান শাজাহান আলী পানিতে ডুবে শিশু রিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023