শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

৩ লাখ নয়, আফগান সেনার সংখ্যা ছিল ৫০ হাজারেরও কম!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

গত কয়েক সপ্তাহেই একে-৪৭ বা এর চেয়েও ছোট অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় বিনা বাধায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান।

 

এর কারণ হিসাবে বিবিসি নিউজনাইটকে জানানো হয়েছে যে, আফগান ন্যাশনাল আর্মি সম্পর্কে সরকারিভাবে যেসব তথ্য দেয়া হয়েছে, বাস্তবে তার তুলনায় বাহিনী অনেক ছোট।

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকবার বলেছেন, তিন লাখ সদস্যের আফগান আর্মিকে কোটি কোটি ডলারের সরঞ্জাম ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

কিন্তু সেখানকার দু’জন উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আসলে সেই সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৫০ হাজারেরও কম।

 

বিবিসি এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। কিন্তু সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তালেবানের পক্ষে খুব সহজেই কাবুল ও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার কারণ পরিষ্কার হয়ে যায়।

 

প্রেসিডেন্টের কাছে আফগান আর্মির ৫০ হাজার সেনা সদস্য থাকার কোন গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়েছে কিনা, সেটি হোয়াইট হাউজের কাছে জানতে চেয়েছে বিবিসি। তবে হোয়াইট হাউজের মুখপাত্র এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023