শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

২০ হাজার আফগানকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

২০ হাজার আফগান নাগরিককে আশ্রয় দেয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার বরিস জনসন প্রশাসন এই প্রতিশ্রুতি দেয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

 

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী বছরগুলোতে প্রায় ২০ হাজার আফগান নাগরিককে দেশটিতে বসবাসের অনুমতি দেয়া হবে।

 

প্রথম বছর ৫ হাজার আফগান যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া ৫ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেয়া হবে। ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। নতুন এই প্রকল্পের আওতায় নারী, শিশু ও যাদের বেশি প্রয়োজন তাদের অগ্রাধিকার দেয়ার কথা জানায় দেশটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023