শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগান ব্যাংকের গভর্নরও পালালেন, মুদ্রার মূল্যে রেকর্ড পতন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

তালেবানদের কাবুল দখলের প্রেক্ষাপটে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পালিয়ে যাওয়ায় দেশটির মুদ্রা ‘আফগানী’র মূল্যে রেকর্ড পতন হয়েছে। গত রোববার কাবুলে প্রবেশ করে তালেবান। পরে কোনো বাধা, রক্তপাত-সহিংসতা ছাড়াই তারা আফগান প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করে।

 

ব্লুমবার্গ-এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত চারদিন ধরে ডলারের বিনিময়ে অব্যহতভাবে পড়ছে আফগানিস্তানের মুদ্রা আফগানীর দাম। এরমধ্যে মঙ্গলবার এটির মূল্য ১ দশমিক ৭ শতাংশ পড়েছে। বর্তমানে এক ডলারের বিনিময়ে ৮৩ দশমিক ৫০ আফগানী হিসেব করা হয়।

 

ইতোমধ্যে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর আজমল আহমাদি দেশ ছেড়েছেন। রোববার একটি সামরিক বিমানে করে তিনি আফগানিস্তান ত্যাগ করেন।

 

বিমানবন্দরে গিয়ে বহু সরকারি কর্মকর্তাকে দেখতে পান আহমাদি। তিনি যে ফ্লাইটটিতে গেছেন, সেটিতে ৩০০-এর বেশি আরোহী ছিলেন, যারা বসেছিলেন গাদাগাদি করে।

 

একটি চিঠিতে তিনি সাবেক আশরাফ ঘানি সরকারের সমালোচনা কঠোর সমালোচনা করেন। আজমল আহমাদি বলেন, ‘আমি এভাবে শেষ করতে (পালাতে) চাইনি। আফগান নেতাদের পরিকল্পনাহীনতার কারণে আমি চরম বিরক্ত।’

 

আফগানিস্তানের অস্থিতিশীলতার প্রভাব পড়েছে পাকিস্তানেও। সেখানে সোমবার ডলারের বিনিময়ে পাকিস্তানি মুদ্রার দাম পড়েছে ১০ দশমিক ৮ সেন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023