শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম : এমপি নুরুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম। তাঁর জন্ম হয়েছিল বলেই, এইচএম এরশাদ প্রেসিডেন্ট হয়েছিলেন। সরকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানকেই আলাদাভাবে দেখেন না। যদি তাই হতো সকল শিক্ষক শতভাগ বেতন পেতেন না। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাখাতে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আপনারা মানুষ গড়ার কারিগড়, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলুন। এটি আপনাদের নৈতিক দায়িত্ব। আপনারা এ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে সমর্থন করুণ। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা প্রতিরোধে এ সরকারের ভূমিকা প্রশংসনীয়। সর্বস্তরের জনগণকে টিকার আওতায় আনতে সরকার টাকা দিয়ে বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছেন। আপনা সবাই টিকা গ্রহণ করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। দুপচাঁচিয়া উপজেলার উনাহত সিংড়া সিদ্দিকীয়া আলিম মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের নবনির্মিত একতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। মঙ্গলবার দুপুরে মাদরাসার হলরুমে মাদরাসা পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতি মাওঃ আবু জাফর মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও প্রভাষক মাওঃ সুলতান আলীর পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, মাদরাসার অধ্যক্ষ মাওঃ শাহাদত হোসেন, প্রভাষক লুৎফর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023