শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আবারও করোনার থাবা, লকডাউনে নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

নিউজিল্যান্ডে আবারও করোনাভাইরাস হানা দিয়েছে। দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডের এক বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে। এর প্রেক্ষিতে দেশব্যাপী তিন দিনে লকডাউন ঘোষণা করেছে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে এই লকডাউন শুরু হবে।

 

দেশব্যাপী এই লকডাউন তিন দিন থাকলেও করোনা শনাক্তের শহর অকল্যান্ডে চলমান লকডাউন চলবে আগামী সাত দিন। দেশটির প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বরাতে বলেন, তাদের ধারণা করোনা শনাক্ত হওয়া ব্যক্তি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। যদিও বিষয়টি এখন নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড বলেছেন, করোনা শনাক্ত হওয়া ব্যক্তির বয়স ৫৮ বছর। তিনি গত ১২ আগস্ট করোনায় সংক্রমিত হন।

 

এদিকে করোনার হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, নিউজিল্যান্ডে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে ২ হাজার ৯২৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮৫৭ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023