শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

কাহালুতে অস্ত্রসহ গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার কাহালুতে মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর চড়াও এবং ধস্তাধস্তির ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

 

সোমবার (১৬ আগস্ট) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ৯ টার দিকে উপজেলার মহেষপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেফতাররা হলেন- কাহালু উপজেলার বিশা বড়গাছা গ্রামের আরিফুল ইসলাম (২৩), মহেষপুর গ্রামের রাহাত বাবু (২০), শাজাহানপুর উপজেলার সাবরুলের মিজানুর রহমান (২৪) এবং একই গ্রামের মাহমুদুল হাসান রতন (২২)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহেষপুর গ্রামে পরিত্যক্ত একটি চাতালে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন মাদকসেবীকে ধরতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। পরে ২টি বার্মিজ চাকুসহ তাদের গ্রেফতার করা হয়।

 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023