শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানে বিপজ্জনক কাজ করছেন যে নারী সাংবাদিক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

এ মুহূর্তে আফগানিস্তানের সবচেয়ে বিপজ্জনক পেশা হচ্ছে সাংবাদিকতা। আর এ সাংবাদিক যদি একজন নারী হন, তা হলে তো ঝুঁকি আরও কয়েকগুণ বেশি।

 

এ অবস্থায় আফগানিস্তানের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন আনিসা শাহীদ। ফ্রি স্পিচ হাব তাকে এ পুরস্কারে ভূষিত করে। খবর বিবিসির।

 

তার মতো দেশটির অন্য নারীরাও মনে করেন যে, তালেবানরা ক্ষমতায় এলে তাদের কাজ ও পড়াশোনার স্বাধীনতা বন্ধ হয়ে যাবে।

 

কিন্তু আনিসা শাহীদ বলেন, আমি আমার কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আশা করি একদিন সারা দেশ ঘুরে ঘুরে মানুষের জন্য ভালো ভালো খবর সংগ্রহ করব।

 

২০০১ সালের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আফগানিস্তানে বহু সাংবাদিক প্রাণ হারিয়েছেন। বহু নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু আনিসা শাহীদ তাতে একটুও দমে যাননি।

 

তিনি বলেন, আফগানিস্তানের অনেক না বলা গল্প রয়েছে, আমাদের সেগুলো বলতে হবে। তালেবান শাসনের মধ্যেই বড় হয়েছেন আনিসা।

 

তিনি ভাবতে পারেননি স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারবেন। তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর কাবুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আনিসা শহীদ।

 

এর পর দেশটির সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমে যোগ দেন তিনি। ভয়কে জয় করে এভাবেই এগিয়ে যেতে চান আফগান সাহসী এ নারী সাংবাদিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023