শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ক্ষমতা ‘হস্তান্তর’ নিয়ে আলোচনায় তালেবান-আফগান সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ডেস্ক নিরপোর্ট

‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’ নিয়ে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন তালেবান প্রতিনিধিরা। রোববার বিকেলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

 

তালেবান জানিয়েছে, বিদ্রোহী যোদ্ধারা এরই মধ্যে রাজধানী কাবুল ঘিরে ফেলেছে। তবে ‘শান্তিপূর্ণ’ ক্ষমতা হস্তান্তরের জন্য আলোচনা চলাকালে আক্রমণ করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

 

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, জোর করে কাবুল দখলের কোনো পরিকল্পনা তাদের নেই। বিদ্রোহীদের এক নেতার বরাতে রয়টার্স জানিয়েছে, যারা আফগানিস্তান ছাড়তে চান তাদের নিরাপদে যেতে দিতে যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

তালেবানের মুখপাত্র এক টুইটে বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত কাবুলের নিরাপত্তার দায়দায়িত্ব অন্য পক্ষের (আফগান সরকার)।

 

এর কিছুক্ষণের মধ্যেই আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়, রক্তপাত এড়াতে তারা আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে রাজি।

 

রেকর্ড করা এক বার্তায় আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগান জনগণের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই… শহরে কোনো হামলা হবে না। অস্থায়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023