শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

যেসব শর্তে মেডিকেলের ক্লাস চালুর অনুমতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দেশের মেডিকেল কলেজগুলো খুলতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগ।

 

এ জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস নিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে ২১ জুলাই চিঠি দিয়েছে মন্ত্রণালয়। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার শর্ত দিয়ে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরু করার পক্ষে মত দিয়েছে কমিটি।

 

জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

 

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ নিকটবর্তী যেকোনো তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ এবং পঞ্চম বর্ষের ক্লাস চালু করতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি দেয়। ইতোমধ্যে এ সব ছাত্রছাত্রীদের দুই ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।

 

এরপর কমিটির সব সদস্যরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা প্রাথমিকভাবে ক্লাস শুরুর পক্ষে মত দিয়ে কিছু শর্ত দেন।

 

শর্তগুলো হলো

১. ক্লাস শুরুর আগে সব ছাত্রছাত্রীদের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ দিতে হবে।

 

২. শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

 

৩. হাসপাতালের ওয়ার্ডে ও ক্লাসে ছাত্রছাত্রীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

 

৪. ছাত্রছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

 

৫. সংক্রমিত ছাত্রছাত্রীদের চিকিৎসা ও আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসাদের ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023