শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ত্বক ও চুলের জন্য তেজপাতা কতটা উপকারী?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

হেল্থ ডেস্ক

রান্না করার সময় আমরা স্বাদ বাড়াতে বিভিন্ন মসলার ব্যবহার করে থাকি। আর তারই একটি অবিচ্ছেদ্য অংশ তেজপাতা। রান্না হয়ে যাওয়ার পর খাওয়ার সময় এটি আমরা ফেলেই দিই। এমনিতে রান্নায় স্বাদ বাড়ানো ছাড়া তেজপাতার আর কোনও ভূমিকা নেই বলেই আমরা সাধারণত জানি। কিন্তু রূপচর্চাতেও কাজে লাগতে পারে তেজপাতা। ত্বক বা চুলের যেকোনও সমস্যাই কয়েক দিনে নিমেষে কমাতে পারে তেজপাতা।

 

ব্রণর সমস্যায়

মুখে যদি প্রায়শই ব্রণর সমস্যা হয়, তাহলে সেই সমস্যাও মেটাতে পারে তেজপাতা। পানিতে কয়েকটি তেজপাতা ফুটিয়ে মিনিট দশেক রাখার পর পানিটা ছেঁকে নিন। এবার এই পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত এই পানি দিয়ে মুখ ধুলে ব্রণর সমস্যা কমবে।

 

খুশকি দূর করতে

মাথার ত্বকে খুশকির সমস্যা দূর করতে পারে তেজপাতা। শুকনো তেজপাতা গুঁড়ো করে নিন। তারপর তার সঙ্গে টক দই মিশিয়ে মাথায় লাগান। খানিকক্ষণ রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। নিয়মিত এটি লাগালে খুশকির সমস্যা দূর হবে।

 

চুলের কন্ডিশনিংয়ের জন্য

ঠিক মতো কন্ডিশনিং না করতে পারলে চুল রুক্ষ হয়ে যায়। তাই তেজপাতা পানিতে সিদ্ধ করে নিন। তারপর শ্যাম্পু করার পর এই পানি দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন। এই পানি চুলের কন্ডিশনিং করতে সহায়তা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023