শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় সালমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

নিহত সালমা বেগম উপজলোর ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৬টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম কৈগাড়ী এলাকায় নাটোরগামী একটি মাইক্রোবাস সালমা বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় চালক।

পরে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাইক্রোবাস চালককে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023