শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট থেকে শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা ভাইরাসের কারণে স্থগিত ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

করোনার কারণে সরকার বিধিনিষেধ আরোপ করায় গত ৩ এপ্রিল এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

 

এনটিআরএ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট, ৫ এপ্রিলের পরীক্ষা ২৫ আগস্ট, ৬ এপ্রিলের পরীক্ষা ২৬ আগস্ট, ৭ এপ্রিলের পরীক্ষা ২৮ আগস্ট, ৮ এপ্রিলের পরীক্ষা ২৯ আগস্ট, ১১ এপ্রিলের পরীক্ষা ৩১ আগস্ট এবং ১২ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

 

প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রমতে, ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই বছরের ৩০ আগস্ট এবং ফল প্রকাশ হয় ৩০ সেপ্টেম্বর।  এরপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ নভেম্বর।

 

২০২০ সালের ১১ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। পরে মৌখিক পরীক্ষা শুরু হয় গত বছরের ২ ডিসেম্বর থেকে। এরপর করোনার কারণে সরকারি বিধিনিষেধ আরোপ করার পর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023