শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে করোনায় দৈনিক মৃত্যু আবারও ৬০০ ছুঁই ছুঁই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতে করোনাভাইরাসে মৃত্যু আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ছয়শ জনের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জনপ্রিয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

 

এর আগে বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৪৯০ জনের। বুধবার মৃত্যু হয়েছিল ৪৯৭ জনের। এবার পাঁচশ ছাড়াল করোনাভাইরাসে মৃত্যু। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৩০ হাজার ২৫৪ জনের।

 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১২০ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনাক্রান্ত হলেন তিন কোটি ২১ লাখ ১৭ হাজার ৮২৬ জন।

 

বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪১ হাজার ১৯৫ জন। অর্থাৎ দৈনিক সংক্রমণ সামান্য কমেছে।

 

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

 

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

 

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৬২ লাখ ৫০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৪৮ হাজার ১৯১ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023