শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইরানে ডেলটা ভেরিয়েন্টের সংক্রমণে ২৪ ঘণ্টায় ৫৬৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনা ভাইরাসের ডেলটা ভেরিয়েন্টের প্রকোপে আবার বাড়ছে সংক্রমণের মাত্রা। ভাইরাসটির আক্রমণে দেশটিতে গত আগস্ট থেকেই প্রতিদিন শতাধিক করে মানুষ মারা যাচ্ছে। দেশটিতে নতুন করে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন অন্তত ৫৬৮ জন। নিয়ে করোনার থাবায় দেশটিতে মোট প্রাণ হারালেন ৯৬ হাজার ২১৫ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানায়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৪৯ জন। এর মধ্যে চার হাজার ৯৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পর্যন্ত দেশে ৪৩ লাখ ২০ হাজার ২৬৬ জন করোনা রোগীর মধ্যে ৩৬ লাখ ৪৭ হাজার ১৬ জন সুস্থ হয়েছেন কিংবা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইরানে সাত হাজার ৪৮ জন করোনা রোগী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, কোটি ৪২ লাখ ২৯ হাজার ১২০ জন ইরানি নাগরিক করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ছাড়া, ৩৫ লাখ ৩১ হাজার ১৪২ জন দুই ডোজই গ্রহণ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023