শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

দুইশ টাকা বাড়তি ভাড়া নেয়ায় জরিমানা ২০ হাজার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

নোয়াখালীর চাটখিলে দুইশ টাকা করে বাড়তি ভাড়া নেয়ায় ঢাকাগামী দুই গণপরিবহনের কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকাগামী আল বারাকা পরিবহন ও হিমালয় এক্সপ্রেসের চাটখিল বাস কাউন্টারকে এ অর্থদণ্ড করা হয়।

 

অভিযানের পর চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৩৫০ টাকার স্থলে ৫৫০ টাকা ভাড়া নেয়ার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় আল বারাকা পরিবহন কাউন্টারকে ১০ হাজার এবং হিমালয় এক্সপ্রেস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

তিনি বলেন, যাত্রীদের থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।

 

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর অন্যান্য বাস কাউন্টারেও বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023