শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে ৪০ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন।

 

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।

 

এর আগে বুধবার দেশটিতে ৩৮ হাজার ৩৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। মঙ্গলবার দেশটিতে ২৮ হাজার ২০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।  এ নিয়ে দেশটিতে তিন কোটি ২০ লাখ ৭৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হলেন।

 

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯০ জনের।  এক্ষেত্রে পরিস্থিতির খুব একটা উন্নতি না হলেও মৃত্যু সামান্য কমেছে।  বুধবার মৃত্যু হয়েছিল ৪৯৭ জনের।  এর আগে মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৩৭৩ জনের।

 

মঙ্গলবার দেশটিতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামে।  সেদিন মৃত্যুও হয়েছিল তুলনামূলক কম।  কিন্তু এরপর থেকে সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে।

 

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

 

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

 

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৫৫ লাখ ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৩৭ হাজার জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023