শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

আফগান নেতাদের ‘লড়াই করতে’ বললেন বাইডেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের আটটি প্রদেশের রাজধানীর দখল নিয়েছে তালেবান। এমন সময় আফগান নেতাদের এক হয়ে ‘দেশের জন্য লড়াই করার’ আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

 

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এ আহ্বান জানান। খবর বিবিসি, এনডিটিভির।

 

২০ বছর ধরে আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে হঠাৎ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার কারণে দেশটির পরিস্থিতি জটিল হয়েছে বলে নানা সময় আফগান সরকারের কর্মকর্তারা অভিযোগ করেছেন।

 

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই দেশটির আটটি প্রদেশের রাজধানীসহ অর্ধেকের বেশি জেলার দখল নিয়েছে তালেবান।

 

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগান নেতাদের একত্রিত হতে হবে। আফগান সেনারা তালেবানের চেয়ে সংখ্যায় বেশি এবং তারা লড়াই করতে চায়। নিজেদের এবং দেশের জন্য তাদের লড়াই করতে হবে।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য আমি অনুতপ্ত নই।

 

তালেবান সামরিক শক্তির ওপর ভিত্তি করে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে ৯০ দিনের মধ্যে কাবুলের পতন ঘটতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। যদিও এর আগে মনে করা হচ্ছিল সশস্ত্র গোষ্ঠীটির রাজধানী কাবুলের দখল নিতে ছয় থেকে ১২ মাস সময় লাগতে পারে।

 

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের আটটি প্রদেশের রাজধানী এবং প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023