শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

লোম তোলার ক্রিম ব্যবহারে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

হেল্থ ডেস্ক

শরীরের বাড়তি লোম অনেকের জন্যই বিরক্তির কারণ। বিশেষ করে মেয়েদের, তারা তাদের হাত, পা ও মুখের বাড়তি লোম দূর করার জন্য কি না ব্যবহার করে থাকেন। সেজন্য অনেকেই বেছে নেন ওয়াক্সিং, আবার কেউ কামিয়ে ফেলেন। অনেকেই আবার এর পাশাপাশি ক্রিম ব্যবহার করে থাকে লোম পরিষ্কারের জন্য। কিন্তু অনেকেই এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানে না।

 

তবে লোম তোলার জন্য ক্রিম ব্যবহার করলে মারাত্মক ধরনের ক্ষতি হয় কি না এর প্রমাণ এখনও না মিললেও ক্রিম ব্যবহারের আগে নিশ্চয়ই এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেবেন।

 

চলুন জেনে নেই লোম পরিষ্কারের জন্য ক্রিম ব্যবহারে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে-

 

ত্বকে জ্বালাপোড়া করা: এ ধরনের ক্রিম ব্যবহারের কারণে অনেকের ত্বকে প্রদাহ হতে পারে। কারণ এতে থাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং পটাসিয়াম হাইড্রক্সাইড। তাই ত্বকে জ্বালাপোড়া এড়াতে এ ধরনের ক্রিম ব্যবহার থেকে বিরত থাকুন।

 

ত্বকের রং কালো হয়ে যাওয়া: এ ধরনের ক্রিমে রয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পটাসিয়াম হাইড্রক্সাইড নামের যৌগ। এসব উপাদান লোমকে গলিয়ে দেয়। তবে এর পাশাপাশি এটি যদি অতিরিক্ত প্রয়োগ করা হয় তবে সেই স্থানের ত্বক কালো হয়ে যেতে পারে।

 

অ্যালার্জির সমস্যা: অ্যালার্জির সমস্যা থাকলে লোম পরিষ্কার করার ক্রিম ব্যবহার বাদ দিতে হবে। কারণ এটি অ্যালার্জির সমস্যা অনেকটা বাড়িয়ে তোলে। আবার আগে থেকে অ্যালার্জি না থাকলে এ ধরনের ক্রিম ব্যবহারের কারণে অনেকের অ্যালার্জি দেখা দিতে পারে।

 

পিএইচ মাত্রায় পরিবর্তন ঘটা: আমাদের ত্বকে অম্লতার মাত্রা থাকে কিছুটা বেশি। আপনি যখন এ ধরনের ক্রিম ত্বকে প্রয়োগ করেন তখন ত্বকে ক্ষারের মাত্রা বাড়াতে থাকে। এর ফলে ত্বকের পিএইচ মাত্রায় পরিবর্তন দেখা দেয়। ত্বকে ফাটার সমস্যা দেখা দিতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023