শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ভারত-বাংলাদেশ বিমান চলাচল শুরু হচ্ছে, আপাতত শুধু মেডিকেল ভিসা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

দীর্ঘ সময় বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশ বিমান চলাচল ফের শুরু হতে চলেছে। তবে, এয়ার বাবল এর মাধ্যমে যাত্রা নিয়ন্ত্রিত হবে। ফ্লাইটের সংখ্যাও নিয়ন্ত্রিত থাকবে। মূলত ঢাকা-নয়াদিল্লি ও ঢাকা-কলকাতায় মধ্যে ফ্লাইটগুলি চলবে। তবে, সাধারণ পর্যটকদের মুখের হাসি চওড়া হওয়ার কোনো কারণ নেই। ঢাকা-দিল্লির কথা অনুযায়ী এখন দেয়া হবে মেডিকেল ভিসা এবং জরুরি প্রয়োজনে স্টুডেন্ট ভিসা। দ্বিতীয় ভিসাটির চাহিদা কম। কারণ, ভারতে সব শিক্ষা প্রতিষ্ঠানই করোনার কারণে দীর্ঘদিন বন্ধ।

জানা গেছে মেডিকেল ভিসা প্রাপকের সঙ্গে তিনজন এটেন্ডেন্ট আসতে পারবেন। কলকাতার হাসপাতালে চিকিৎসা করাতে একটা সময়ে প্রতিদিন প্রচুর রোগী আসতেন। করোনার প্রকোপে স্থলপথে কিছু রোগী আসছিলেন। বাইপাসের ধারে সুপার স্পেশালিটি হাসপাতালগুলোর ধারণা, বিমান চলাচল শুরু হলে রোগীর সংখ্যা বাড়বে। হাসপাতালগুলিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ হেল্প ডেস্ক ফের চালু হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত হাসপাতাল সংলগ্ন একটি গেস্ট হাউসের মালিক সন্তু সাঁতরা খুশি বিমান চলার সম্ভবনায়। বললেন, মনে হচ্ছিলো ভূতের বাড়িতে বাস করছি, এবার মানুষের সাড়া পাবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023